দেহের অন্যান্য অঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের ঠোঁটেরও যত্ন নেয়া জরুরি। কিন্তু দেখা যায় যে, ঠোঁটের যত্নের ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন। তাইতো ঠোঁট কালো বা কালচে হয়ে যায়। যা আপনার মুখের সৌন্দর্য নষ্ট করে।
তাইতো মুখের সৌন্দর্য ধরে রাখতে ঠোঁটের যত্ন নেয়া প্রয়োজন। এক্ষেত্রে ঠোঁট সুন্দর রাখতে স্ক্রাবিং করা দরকার। স্ক্রাবিং ঠোঁটের মৃত ও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এবং ঠোঁটকে নরম তুলতুলে করে তোলে।
ঠোঁট স্ক্রাবের উপকারিতা: ঠোঁটের ত্বককে নরম রাখে, ফাটা ঠোঁট ঠিক করে, হাইড্রেটেড রাখে, লিপস্টিকটিকে আরো দীর্ঘ সময় ধরে রাখে ও শুষ্ক ঠোঁট ঠিক করে।
যেভাবে ঠোঁটে স্ক্রাব ব্যবহার করবেন: ঠোঁট থেকে আগের মেকআপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন। এবার অল্প পরিমাণে স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান। মিনিট পাঁচেক ধরে আস্তে আস্তে ঠোঁটে স্ক্রাব করুন। স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠোঁট ধুয়ে ফেলুন। এরপর ঠোঁটে লিপ বাম লাগান। ঠোঁটের স্ক্রাবের মাধ্যমে সুন্দর ঠোঁট উপভোগ করুন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.