রান্নার স্বাদ বাড়াতে আমরা ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। এতে করে রান্নার ও ঘ্রাণ আরও বেড়ে যায়। এছাড়াও ধনিয়া পাতা আমরা সালাদ হিসেবে ও খেয়ে থাকি। তবে এটও শুধু রান্না বা সালাদেই ব্যবহার করা হয় না।
ধনিয়া পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণ জাতীয় খাবার। ধনিয়া পাতায় রয়েছে , ম্যাংগানিজ,আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রোটিন। তাই ধনিয়া পাতাকে সাধারণ কিছু ভাবার কোনো কারণ নেই। দেখে নিন ধনিয়া পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা:
১। ধনিয়া পাতা হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে এবং আমাদের পাকস্থলী পরিষ্কার রাখে। ২। ধনিয়া পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। ৩। ডায়বেটিসের রোগীদের জন্য ধনিয়া পাতা অনেক বেশি কার্যকরী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়।
৪। ধনিয়া পাতার ফ্যাট স্যলুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। ৫। ধনিয়াপাতা দেহের খারাপ কোলেস্টোরল (এলডিএল) এর মাত্রা কমায় এবং দেহের জন্য উপকারী ভালো কলেস্টোরল (এইচডিএল) এর মাত্রা বাড়ায়।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.