গাছটিতে পাতা আছে মাত্র নয়টি। আর সেই গাছ কিনা বিক্রি হয়েছে ১৬ লাখ ৪০ হাজার টাকায় (১৯ হাজার ২৯৭ মার্কিন ডলার)। নিউজিল্যান্ডের নিলামের ‘সাইট ট্রেড মি’-তে গাছটি বিক্রি হয়। গাছটির নাম র্যাফিডোসফোরা টেট্রাসপারমা। এ জাতের গাছ এখন বিশ্বজুড়েই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে গাছটি পাওয়া যায়।
র্যাফিডোসফোরা টেট্রাসপারমা গাছটির বিশেষত্ব হলো- এ গাছের পাতাগুলো দেখে মনে হয় কেউ কেটে ফেলেছে। আর ১৬ লাখের বেশি টাকায় বিক্রি হওয়া গাছটির পাতার আরেকটি বিশেষত্ব হলো এর পাতার রঙ কয়েক ধরনের। আর কয়েক রঙের পাতাওয়ালা র্যাফিডোসফোরা টেট্রাসপারমা বেশ বিরলও।
সম্প্রতি নিলামের মাধ্যমে গাছটি বিক্রি হয়েছে। ট্রেড মি নামের নিলাম প্রতিষ্ঠানের মুখপাত্র মিলি সিলভেস্টার বলেন, আমাদের নিলাম সাইটে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ঘরে রাখার গাছ এটি। গাছটি ১ হাজার ৬০০ জনের পছন্দের তালিকায় ছিল। তাদের সাইটে দেখা হয়েছে ১ লাখ ২ হাজার বার। নিলামের শেষ কয়েক মিনিটে এটির দাম হু হু করে বেড়ে যায়। এর মধ্য দিয়ে এটি প্রমাণিত যে নিউজিল্যান্ডের বাসিন্দারা ঘরে রাখার গাছ কতটা ভালোবাসে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.