ফলের রাজা বলা হয় আমকে। বর্তমানে চলছে আমের ভরা মৌসুম। ছোটো বড় সব বয়সী মানুষের কাছেই এটি একটি জনপ্রিয় ফল। তবে ফরমালিন ও কীটনাশক মেশানোর কারণে এই সুস্বাদু ফলটিই মানুষ খেতে ভয় পায়।
কিন্তু একটু কৌশলী হলে বাজার থেকে কীটনাশক ও ফরমালিনবিহীন আম কিনা সম্ভব হতে পারে।
এবার চলুন ফরমালিনমুক্ত আম চেনার উপায় জেনে নেওয়া যাক।
আমে মাছি বসলে:
আম কিনতে গেলে একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন তা হল- আমের ওপর মাছি বসে কিনা। আমে রাসায়নিক থাকলে মাছি বসবে না।
গায়ে সাদাটে ভাব:
গাছপাকা আম হলে দেখবেন, আমের গায়ে সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হয় ঝকঝকে সুন্দর ও পরিষ্কার।
আমের গায়ে দাগ:
গাছপাকা আমের ত্বকে দাগ থাকে। রাসায়নিকে পাকানো আমের গা হয় দাগহীন। কারণ কাঁচা অবস্থাতেই পেড়ে ওষুধ দিয়ে পাকানো হয়।
টক-মিষ্টি গন্ধ নেই:
আম মুখে দেয়ার পর যদি দেখেন যে, কোনো সৌরভ নেই কিংবা আমে টক-মিষ্টি কোনো স্বাদই নেই- বুঝবেন যে আমে ওষুধ দেয়া।
আম বাতাসে রাখুন:
আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছপাকা আম হলে গন্ধে মৌ মৌ করবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ হবেই না।
আমের রঙ:
গাছপাকা আমের গায়ের রঙও আলাদা। গোঁড়ার দিকে একটু গাঢ় রঙ। রাসায়নিক দেওয়া আমের আগাগোড়া হলদে রঙ হয়ে যায়।হিমসাগরসহ আরও বেশ কিছু জাতের আম পাকলেও সবুজ থাকে। গাছপাকা হলে এসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। রাসায়নিক দিয়ে পাকানো হলে আমের ত্বক হয় মসৃণ ও সুন্দর।
চেনা গন্ধ:
আম কেনার আগে নাকের কাছে নিয়ে ভালো করে শুকুন। গাছপাকা আম হলে অবশ্যই বোঁটার কাছে চেনা গন্ধ পাবেন। ওষুধ দেওয়া আমে গন্ধ খুব বেশি থাকে না কিংবা বাজে বা ঝাঁজালো গন্ধ থাকে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.