সাগরতলে আজান, ইফতার এবং নামাজ আদায় করছেন দুই তরুণ- তিন বছর আগের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, পাকিস্তানের পতাকা ও কালেমা তাইয়্যেবার পতাকা হাতে দুই তরুণ এ দুঃসাহসী কাজে অংশগ্রহণ করেন। সেখানে তারা নামাজ আদায় করেন। ভিডিও’র এক জায়গায় দেখা যায় এবং স্পষ্ট শোনা যায় তারা ‘আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে নামাজ শেষ করছেন।
জানা যায়, ইয়াহইয়া আশফাক, ওমর জান ও আইয়ুব পাটেল নামে পাকিস্তানি তিন তরুণের দীর্ঘ দিনের ইচ্ছে যে তারা সমুদ্রের তলদেশে গিয়ে আজানের ধ্বনি পৌঁছে দেবে। এদের মধ্যে ইয়াহইয়া আশফাক পাকিস্তানি খ্যাতিমান ডুবুরি। তারা সমুদ্রের তলদেশে ইফতার করবে এবং নামাজ পড়ার সিদ্ধান্ত নেন।
এ ঘটনাটি ঘটে তিন বছর আগে ২০১৬ সালে আরব সাগরের ১৬০ ফিট গভীরে। তবে ভিডিওতে দুই জনকে দেখা যায়। তাদের একজন হলেন আশফাক।
তিনি জানান, তাওহিদের কালেমা ও দেশের পতাকা হাতে গভীর সমুদ্রে আজান, ইফতার ও নামাজ আদায় করতে পেরে গর্বিত। তিনি আরো জানান, দুনিয়ার এমন কোনো স্থান থাকবে না যেখানে আজাদের ধ্বনি পৌঁছবে না।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.