নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ১ম পর্বে রোজা রেখে সকালে দাঁত ব্রাশ করা যাবে কি না, সে বিষয়ে সাভার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন: রোজা রেখে সকালে দাঁত ব্রাশ করা যাবে?
উত্তর: রোজা রেখে সকাল বেলা কেউ যদি দাঁত ব্রাশ করতে চান, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে। এতে সিয়াম নষ্ট হবে না বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা অধিকাংশ ওলামায়ে কেরামের তাহকিক। আর এ যুগের যারা গবেষক পর্যায়ের আলেম রয়েছেন তাঁদের সবার বক্তব্য হলো—এতে সিয়াম নষ্ট হবে না।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.