মানুষ তার সারা জীবনে কতটুকু কাঁদে তা কি জানেন? গবেষকরা বলেন, এই অশ্রুর পরিমান প্রায় ১৬.৫ গ্যালনের কম নয়। আবেগে কেঁদে ফেলে অনেকেই অনুশোচনায় ভুগলেও গবেষকরা বলছেন আবেগে পড়ে কাঁদার একটি ভাল দিক আছে।তাদের মতে, কান্নায় বাড়তি ওজন কমে। তবে এটি হতে হবে আবেগের কান্না। অর্থাৎ যদি প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায়, তাহলে সাবেকের জন্য মন খারাপ করে যেই কান্না পায়, সেই কান্নায় ওজন কমে বলে জানিয়েছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, মানসিক চাপ তৈরি হলে কিছু হরমোনের কারণে কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল বেড়ে গেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। কারণ, আবেগকে দমিয়ে রাখলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়াও কর্টিসল বেড়ে গেলে শরীরে বাড়তি চর্বি জমা হয়। কিন্তু আবেগকে দমিয়ে না রেখে যখন কেউ কেঁদে ফেলে, তখন চোখের পানির মাধ্যমে সেই হরমোনগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং কর্টিসল লেভেলও কমে যায়।
ফলে মস্তিষ্ক থেকে শরীরে সিগন্যাল যায় যে মানসিক চাপ কমে গেছে। তখন শরীর আর বাড়তি চর্বি জমা করে রাখে না। এমনকি কয়েক কিলো ওজন কমতেও পারে।তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, আবেগ দমন না করে কেঁদে ফেলাই স্বাস্থ্যের জন্য ভাল। তারা আরো জানিয়েছেন যে এই কান্না সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে হলে ওজন কমানোর ক্ষেত্রে সব থেকে ভাল ফল পাওয়া যায়।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.