বিরাট লম্বা চুল হয় শুনেছি কিন্তু কখনো শুনেছেন যে চুলের থেকেও বড় নখ..! এরকমই বড় নখের অধিকারির খোঁজ পাওয়া গেলো, যা দেখে হাঁ হয়ে গিয়েছে গোটা বিশ্বের মানুষ।
বছরের পর বছর হাতের নখ না কেটে বিশ্ব রেকর্ডও গড়লেন এই ব্যাক্তি ৷ তার নাম শ্রীধর চিল্লই৷ ৬৬ বছর ধরে তিনি বাড়িয়ে গিয়েছেন তার বাম হাতের নখ৷ কিন্তু ৬৬ বছর পরে সেই নখ কেটে ফেললেন তিনি৷
বিশ্বের সবথেকে লম্বা নখের অধিকারী একজন ভারতীয়৷ তাঁর হাতের নখ লম্বায় প্রায় ৯ মিটার৷ প্রায় ৬৬ বছরেরও বেশি সময় ধরে বাড়িয়ে অনেক লম্বা লম্বা হয়েছে তাঁর বাম হাতের নখগুলি৷ তাঁর বয়স এখন ৮২ বছর৷
এতদিন পরে বিশ্ব রেকর্ড গড়া সেই শ্রীধর চিল্লই কেটে ফেললেন তাঁর বিশ্ব বিখ্যাত নখ৷ গত কালের নখ কাটার উৎসবের দিন তিনি বহুদিনের তার ভালোবাসার নখ কেটে ফেলেছেন৷
যে নখের ফলে তিনি পৃথিবীর কাছে পরিচিত হয়েছিলেন সেই নখ কেটে ফেলাটাও অবশ্যই একটি রেকর্ডই ৷ পুনে থেকে এই নখ কাটার উৎসবের অংশ নিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ ইয়র্কে৷ রিপ্লে’স বিলিভ ইট অর নট যাদুঘরের পক্ষ থেকে তাঁকে সেখানে নিয়ে হয়৷ সেখানেই তাঁর নখ সংরক্ষণ করা থাকবে৷
অনুমান করা হচ্ছে যে তাঁর নখগুলির মিলিত দৈর্ঘ্য প্রায় ৯০৯.৬ সেন্টিমিটার৷ তাঁর বুড়ো আঙুলের নখটিই সবথেকে লম্বা৷ সেটির দৈর্ঘ্য ১৯৭.৮ সেন্টিমিটার৷ ২০১৬ তেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড এ বিশ্বের একহাতের সবথেকে বড় নখের অধিকারী হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন শ্রীধর নামের এই ব্যাক্তি ৷
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের রিপ্লে’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা থাকবে তাঁর নখ৷ যাঁরা এই যাদুঘরে যাবেন বেড়াতে তাঁরাই শুধু দেখতে পারবেন শ্রীধরের নখ৷ দর্শকদের দেখার জন্য রাখা থাকবে শ্রীধরের বিশ্ব বিখ্যাত সবচেয়ে লম্বা নখগুলি৷
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.