শোনা যায়, গ্রেট আলেকজান্ডারের দু-হাতের তালুতেই ছিল বিশেষ এই চিহ্নটি। এক নয়, একাধিক। আলেকজান্ডার যে তার সময়কালে ‘গ্রেট’ ছিলেন, তার সাক্ষ্য ইতিহাসেই রয়েছে। আর এসময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু-হাতেও আপনি দেখতে পাবেন। দাবি, আব্রাহম লিংকনের দু-হাতেও ছিল এই চিহ্ন। বিশেষ এই চিহ্নটি হল, ইংরেজি বর্ণমালার ‘X’।
আপনার হাতে এই চিহ্ন রয়েছে কি না, দেখেছেন? রাশিয়ার STI ইউনিভার্সিটি সম্প্রতি এক গবেষণা রিপোর্টে দাবি করেছে, গোটা বিশ্বে মাত্র ২০ লক্ষ মানুষের হাতে তারা ‘X’ চিহ্ন পেয়েছেন। প্রাচীন মিশরীয় ও গ্রিক জ্যোতিষশাস্ত্রে এই X চিহেৃর উল্লেখ রয়েছে। STI-এর গবেষণা পেপারে উল্লেখ করা হয়েছে, সবাইকে গ্রেট লিডার হিসেবে বোঝা না গেলেও, যাদের দু-হাতে এক্স রয়েছে, ব্যক্তি হিসেবে তারা কিন্তু চিত্তাকর্ষক। জনমোহিনী ক্ষমতার অধিকারী। চারিত্রিক দৃঢ়তায় এদের ধারেকাছে কেউ নেই। নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছতে, এদের আগাম প্রস্তুতির প্রয়োজন পড়ে না। যে কোনও মুশকিলের চটজলদি সমধান এদের কাছে পাওয়া যায়।
লেটার X-এর ভবিষ্যদ্বাণীপূর্ণ আরও কিছু গুণঃ ১. এরা অত্যন্ত কার্যকরী। ২. তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ৩. সর্বোত্তম নেতা হওয়ার ক্ষমতা থাকে। ৪. মৃত্যুর পরেও লোকের মুখে এদের নাম ফেরে। আর যাদের এক হাতে এই এক্স রয়েছে, তারাও কিন্তু শারীরিক ভাবে বেশ শক্তপোক্ত। ভালো নেতা হতে না পারলেও শরীর নিয়ে এরা সুখী। রোগভোগ বিশেষ এদের হয় না।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.