বহির্বিশ্বে স্ত্রী এর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়।এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ব-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তু সৌভাগ্য আমার যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আপাতত আমি ওর চেহাড়ার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো।
কিন্তু আমাদের দেশে আঁতুড়ঘর তো দুরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামী কে রাখা হয়না!!!
কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে,স্বামী পাশে থাকতে চাইলে!
আমি মনে করি একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্ট টা দেখে তবে পরবর্তিতে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না, সে যতো নিষ্ঠুর পুরুষ-ই হোক না কেন। একটু হলেও তার স্ত্রী প্রসব যন্ত্রনার কথা উপলব্ধি করে তার স্ত্রী কে সব সময় মায়ার চাদরে আগলে রাখতো।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.