গরম, বর্ষা কিংবা শীত পছন্দের সুগন্ধি নিমেষে মনকে চাঙ্গা করে তুলতে পারে। এছাড়াও ঘামের দুর্গন্ধ দূর করে সারাদিন ফুরফুরে থাকতে ভরসা সেই সুগন্ধিতেই। কিন্তু এই সুগন্ধি দিনের অর্ধেক যেতে না যেতেই ঘ্রাণ মিলিয়ে যায়। এই সমস্যা দূর করতে কয়েকটি উপায় মেনে চলুন। এতে অল্প পারফিউম ব্যবহারেও সারাদিন থাকবেন সুরভিত।
গোসলের পরে স্প্রে করুন: গোসলের ফলে ত্বকের লোমকূপ উন্মুক্ত থাকে। এই সময় সুগন্ধি স্প্রে করা হলে তা দীর্ঘক্ষণ সুবাস ছড়ায়। তাই গোসলের পর যত তাড়াতাড়ি সম্ভব সুগন্ধি স্প্রে করুন। আর্দ্র ত্বক সুগন্ধি ভালো ধরে রাখে। তাই গোসলের পরে সরাসরি ঘ্রাণহীন ময়েশ্চারাইজার ব্যবহার করে তার উপরে সুগন্ধি লাগান।
পাল্স পয়েন্ট: পাল্স পয়েন্ট বা শরীরের যেখানে যেখানে নাড়িরস্পন্দন পরীক্ষা করা যায় সেসব জায়গা উষ্ণ থাকে এবং এটা সুগন্ধ ছড়াতে সহায়তা করে। এসব স্থান আবৃত থাকায় একবারে সুগন্ধ না ছড়িয়ে ধীরে ধীরে ঘ্রাণ ছড়াতে সাহায্য করে। হাতে সুগন্ধি লাগিয়ে হাত প্রসারিত করুন এবং নাড়ুন। ঘষে ব্যবহার করবেন না। সুগন্ধি লাগানোর পরে তা দুহাতের কব্জি দিয়ে ঘষে ব্যবহার করা একটা প্রচলিত ধারণা, এখান থেকে বের হয়ে আসতে হবে। সুগন্ধি লাগিয়ে তা ঘষা দিলে এর গঠন ভেঙে যায়। ফলে সঠিক ঘ্রাণ পাওয়া যায় না। তাই হাতে সুগন্ধি লাগিয়ে হাত প্রসারিত করুন এবং নাড়ুন। এতে ত্বক প্রাকৃতিকভাবেই সুগন্ধিকে উষ্ণ করবে ও সুবাস ছড়াবে।
চুলে স্প্রে করা: সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে চুলে সামান্য স্প্রে করুন। চুলে সুগন্ধি ধরে রাখার অসাধারণ ক্ষমতা আছে। হেঁটে যাওয়ার সময় এটা দারুনভাবে ঘ্রাণ ছড়ায়। সুগন্ধিতে অ্যালকোহল থাকে যা চুলকে শুষ্ক করে। তাই চুলে সামান্য পরিমাণে সুগন্ধি স্প্রে করতে হবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.