সিভি বা রেজুমে নিজের পরিচয় তথ্য গুণাগুণ তুলে ধরা জায়েজ। কারণ, চাকরির জন্য আপনার ব্যক্তিগত পরিচয় তো আপনাকে তুলে ধরতেই হবে। এটা আত্মপ্রদর্শন না। সেখানে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, আপনার প্রশিক্ষণ এসব তথ্য আপনি তুলে ধরবেন। এটা আর আত্মপ্রশংসা করার মাঝে বিশাল পার্থক্য রয়েছে।
আল্লাহ সুবহানাহু তায়ালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ‘তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করো না।’ সেটা হচ্ছে কোনো ব্যক্তি নিজের প্রশংসা মানুষের সামনে করা ও নিজেকে বড় মনে করা।
এর মাধ্যমে ব্যক্তির অহংকার বৃদ্ধি পায়, অন্যদের প্রতি তার তুচ্ছ জ্ঞান হয়, অন্যদের ছোট করা হয়ে থাকে। এ জন্য মূলত সেটা নিষেধ করা হয়েছে।
কিন্তু সিভিতে আপনার পরিচয় যদি আপনি তুলে না ধরেন, তাহলে সেই কাজের জন্য আপনি কতটুকু যোগ্য, সেটা বোঝাতে পারবেন না। আর বোঝা না গেলে সে চাকরিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে না।
তাই প্রয়োজনের তাগিদে ব্যক্তি তার পরিচয়, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার অন্যান্য যে দিক আছে সেগুলো, যেসব বিষয়ে তার পারদর্শিতা রয়েছে সেগুলো তুলে ধরা, এটা তার জন্য জায়েজ। তিনি এগুলো করতে পারেন। এটা নিজের পরিচয় তুলে ধরা ছাড়া আর কিছু নয়।
ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.