রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, প্রধান বিচারপতিসহ অন্যা্ন্যদের কার বেতন কত? জেনে নিন।

অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা ‘বেসিক’ বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮২৫০ টাকা।২০১৫ সালে এই কাঠামো অনুমোদন করে সরকার। কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।

রাষ্ট্রপতি

বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতির মূল বেতন মাসে ১ লাখ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বেতন মাসে ১ লাখ ১৫ হাজার। মাসিক বাড়ি ভাড়া ১ লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা।

স্পিকার

পার্লামেন্ট স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা।

প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা।

হাইকোর্ট বিভাগের বিচারক

উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা।

মন্ত্রী

বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার। এ ছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান।

প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

সংসদ সদস্য

বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা।

তিন বাহিনীর প্রধান

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নির্ধারিত মাসিক বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং তিন বাহিনী প্রধানের মূল বেতন একই তথা ৮৬ হাজার টাকা।

জ্যেষ্ঠ সচিব

জ্যেষ্ঠ সচিবদের মাসিক বেতন ৮২ হাজার টাকা।

সচিব

সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ তথা ১ নং গ্রেড তথা ৭৮ হাজার টাকা।

ন্যূনতম বেতন পোশাকশিল্পে

বাংলাদেশে ন্যূনতম বেতন পায় পোশাকশিল্পের শ্রমিকরা। মাসিক মজুরি ৫৩০০ টাকা। ২০১৩ সালে গার্মেন্ট সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে ৫৩০০ টাকা।

এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা। যা এশিয়ার যেকোনো দেশের চেয়ে অনেক কম।

শেয়ার করুন: