মিষ্টি প্রায় সবারই প্রিয় খাবার। কিন্তু স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকে মিষ্টি খাওয়া কমিয়ে দেন। তবে উৎসব-পার্বণ-অনুষ্ঠানে ভোজের শেষে একটা মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার থাকেই। আর এক্ষেত্রে সেটা না খেলে যেন ভোজপর্ব সম্পন্ন হয় না। এভাবে ভোজের শেষে মিষ্টি খাওয়া শরীরের জন্য ভালো না খারাপ, আসুন জেনে নেওয়া যাক-
বিয়েবাড়ি, রেস্তোরাঁ বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে প্রচুর পরিমানে ঝাল-মশলাযুক্ত খাবার খাওয়া হয়। এরপর একটু মিষ্টি খেলে কোনো ক্ষতি নেই। পুষ্টিবিদদের মতে, ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। মিষ্টি এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়।
ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। তাছাড়া, অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকাংশেই কমে যায়। সেই সময় মিষ্টি জাতীয় খাবার রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে।
তবে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার। তাই অতিরিক্ত মিষ্টি খাওয়া পরিহার করতে হবে। কারণ মিষ্টি বেশি খাওয়ার ফলে শরীরে বাড়তি মেদ জমে, যা ভবিষ্যতে নানা রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.