পবিত্র সফরের মাসের চাঁদ দেখা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার (১০ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পবিত্র আখেরি চাহার শোম্বা আগামী ৭ নভেম্বর পালিত হবে। হিজরি সালের সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার শোম্বা।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।
ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়।
বুধবার (১০ অক্টোবর) রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এর ফলে আগামীকাল বৃস্পতিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ৭ নভেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।
সভায় ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম,
বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শহিদুজ্জামান,
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আব্দুল্লাহ ইউসুফ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহি জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.