বাংলাদেশ ক্রিকেটের উজ্জল নক্ষত্র ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি পবিত্র হজ্বব্রত পালন করে এসেছেন। বর্তমানে এ তারকা ক্রিকেটার নিজের আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন।
সম্প্রতি অনলাইনে সাকিব আল হাসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। মুসলমান হিসেবে আমাদের প্রমাণ রাখতে ভালো কাজ করা উচিৎ এসব কথাও বলেছেন।
সাকিব বলেন, ‘আমার বেশি জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। কিন্তু ছোটখাট বিষয়ে হিসেবে আমি বিশ্বাস করি একজন ভালো মুসলমান হওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা আমাদের কাজে প্রমাণ করা উচিৎ। নামাজ পড়া, কাউকে সাহায্য করা।’
তিনি বলেন, ‘আমরা মুসলমান আমাদের এই প্রমাণটা রাখা উচিৎ যে আমরা সবসময় ভালো কাজ করি এবং মানুষের সাথে মিলে মিশে একত্রে থাকার চেষ্টা করি।’এসময় সাকিব নিজের হজ্ব পালন ও জীবন নিয়ে আরো কথাবার্তা বলেন।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.