চুল সৌন্দর্যকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলে। চুল পরিপাটি না তো সাজের পরিপাটিও আসবে না। চুল সাজানো ক্ষেত্রে কারো প্রিয় সোজা চুল আর কারো বা কোকড়ানো চুল। তবে সবারতো আর কাঙ্খিত চুল থাকবে না। দেখা যায় যার সোজা চুল পছন্দ তার কোকড়া চুল। আর যার কোকড়া চুল তার প্রিয় সোজা চুল। তবে ইচ্ছা কি আর অপূরণ থাকবে? তাতো হতেই পারে না। তবে আজকে বলবো কিভাবে চুল কালি করা যাবে।
প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এ বার বড় দাঁড়ার চিরুণি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ে নিন। জট থাকা চলবে না। তার পর একটা তোয়ালে নিন। হালকা চেপে চেপে বাড়তি জল মুছে ফেলুন। অর্থাৎ চুলে ভিজে ভাব থাকবে, তবে টসটস করে জল পড়বে না। এ বার মাথার মাঝখান দিয়ে সিঁথে কেটে চুল দু’ভাগে ভাগ করে নিন। দু’দিকে দু’টি বিনুনি বাঁধুন। ডগার অংশ মুড়ে রবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। তবে খেয়াল রাখবেন ঠিক কতটা কোঁকড়ানো চুল চান আপনি। একটু ঢেউ খেলানো ভাব চাইলে হালকা করে বিনুনি বাঁধতে হবে।
আর বেশি কোঁকড়ানো চুল চাইলে শক্ত করে বিনুনি বাঁধতে হবে। সেক্ষেত্রে তিন-চারটে বিনুনি বাঁধলে ভাল। ঘন চুল হলে তার চেয়েও বেশি হতে পারে। বিনুনি বাঁধা অবস্থায় কয়েক ঘণ্টা থাকুন। শুয়েও পড়তে পারেন। চুল শুকিয়ে গেলে বিনুনি খুলে দিন। চিরুণির বদলে আঙুল চালিয়ে কার্লগুলো ঠিক হয়েছে কি না দেখে নিন।
রোলারের সাহায্যেও চুলে কার্ল করাতে পারেন। যে কোনও কসমেটিকসের দোকানে পেয়ে যাবেন। শ্যাম্পু ও কন্ডিশনিংয়ের পর গোছা গোছা চুল রোলারে বেঁধে মাথায় আটকে রাখুন। চার ঘণ্টা পর খুলে দিন। বেশি কোঁকড়া চুল চাইলে তার চেয়ে বেশি সময় রাখতে পারেন। ব্যস, এই সহজ উপায়েই আপনার চুলে আসবে কাঙ্ক্ষিত কার্ল। বেরনোর আগে কৃত্রিম কার্লে এ ভাবেই পরিপাটি করে নিন আপনার চুলের সাজ।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.