আমাদের জীবন নানা সমস্যায় ভরা। অনেক সময় অশুভ শক্তির প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্র মতে, সামান্য ফিটকিরি এই নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে সহায়তা করে। আসুন নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে জীবনে উন্নতির ক্ষেত্রে ফটকিরির ব্যবহার সম্পর্কে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যাগুলি জেনে নেওয়া যাক-
১) পরিশ্রম করেও যদি ভাগ্যের সাহায্য না পান তাহলে একটি কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকিরি বেঁধে দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে নেতিবাচক শক্তি দূরে থাকবে, ফিরবে ভাগ্য। ২) বাথরুমে এক বাটি ফিটকিরি রাখুন। মাসে একবার এই ফিটকিরি বদলে দিন। এর ফলে বাড়ির নেতিবাচক শক্তিকে সেই ফটকিরি শুষে নেবে।
৩) ফিটকিরির একটা বড় টুকরা গুঁড়া করে নিন। এরপরে ঘরের বিভিন্ন কোণায় তা ছড়িয়ে দিন। এর ফলে ঘর কোনও রকম অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব মুক্ত থাকবে। ৪) অন্যের নজর লেগে থাকলে পা থেকে মাথা পর্যন্ত সাত বার একটি ফিটকিরি ঘষে দিন। এরপরে সেই ফিটকিরির টুকরাটি আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
৫) ঘুমের মধ্যে যদি খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে শোয়ার সময়ে মাথার পাশে একটি ফিটকিরির টুকরো রাখুন। এর ফলে চারপাশের নেতিবাচক শক্তিকে ফটকিরি টেনে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটে না।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.