আমরা বাঙ্গালী। আর বাঙ্গালীদের প্রিয় খাবার হচ্ছে ভাত। ভাত ছাড়া বাঙ্গালীদের যেন চলেই না। আর ভাত রান্নার পদ্ধতিও বেশ সহজ। কিন্তু ভাত রান্না করতে গিয়ে ছোট একটি ভুল প্রতিদিন আমাদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
ভুল পদ্ধতিতে ভাত রান্নার ফলে আপনার দেহে প্রবেশ করছে বিষ। আমাদের অলক্ষে শরীরে বাসা বাঁধছে ক্যানসারের মতো মরণ ব্যাধি। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে ব্রিটেনের কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষকদের গবেষণায়।
গবেষকরা জানাচ্ছেন, চাষের কাজে বহু কীটনাশক ও রাসায়নিক ব্যবহৃত হয়। তাই রান্না করার আগে খুব ভাল করে চাল না ধুয়ে রান্না করলে মারাত্বক বিষ প্রবেশ করে শরীরে। এই বিষ রোধ করা একেবারেই সম্ভব নয়। তবে এর প্রভাব কমানো যেতে পারে। তাই রান্না করার আগে সারা রাত চাল ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।
তারা জানিয়েছেন, সারা রাত চাল ভিজিয়ে রাখলে রাসায়নিক, টক্সিন এবং আর্সেনিকের মাত্রা ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। সম্প্রতি তাদের এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.