যারা বেশ মুটিয়ে গেছেন তারা হয়তো চর্বি কমাতে কিছু নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করছেন। বিশেষ করে ঘুম থেকে উঠেই লেবু-গরম পানি খাওয়া প্রতিদিনের রুটিনে পরিণত করেছেন। আর ভাবছেন হয়তো এতে আপনার চর্বি কমে যাবে। প্রতিদিন খালি পেটে লেবু ও কুসুম গরম পানি খেলে চর্বি কাঁটে এই তত্ত্বে আপনি যখন মোটামুটি বিশ্বাসী তখন বুঝতে হবে সব ভালোর কিন্তু খারাপ আছে।
যদিও আপনার চর্বি কাটে এবং পাকস্থলীর কর্মতৎপরতা তড়ান্বিত করে, ফলে হজমে সংকট কাটে। তবে এ পদ্ধতির কিছু খারাপ দিকও রয়েছে। যে কারণে এই পদ্ধিতে মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন কী কী খারাপ দিক রয়েছে।
প্রথমত, গরম পানিতে লেবুর রস দেওয়া মাত্র এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ফলে আপনার শরীরে কোনও প্রকার ভিটামিন প্রবেশ করছে না। দ্বিতীয়ত, গরম পানিতে সাইট্রিক অ্যাসিডের কার্যক্ষমতা ভীষণ বাড়ে ফলে এসিডিটি বেড়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যায়।
তৃতীয়ত, দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি হয়। এমনিতে লেবু খেলে দাঁত টক হয়ে যাওয়ার অনুভূতি সবার কাছে পরিচিত। এটিই এনামেলের ওপর আঘাত হানে। আর গরম পানির সঙ্গে সাইট্রিক এসিড আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফলে খুব দ্রুত দাঁত নষ্ট হতে থাকে।
চতুর্থত, আবার স্থূলকায় হওয়ার পরও যাদের ব্লাড প্রেসার লো, তাদের প্রেসার আরও লো করে দেয় এই লেবু গরম পানি। পঞ্চমত, লেবু গরম পানি খাওয়ার পর পর পেট ভরে খাবার না খেলে পেটে ব্যথা শুরু হতে পারে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.