দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স- ঢাকার শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক লার্নার (শিক্ষানবিশ) ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ‘জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’-তে এ সুবিধা পাওয়া যাবে। এ মেলা শেষ হবে আগামী শনিবার (৬ অক্টোবর)।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় বিআরটিএ’র স্টল নং ২১০-২১১-এ পাওয়া যাবে এ সুবিধা। ঢাকা মেট্রো সার্কেল-১ এর আওতাধীন থানা গুলোর জনগণ কে এ সুবিধা দেয়া হবে।
এ সুবিধা পেতে গ্রাহকের এক কপি পাসপোর্ট এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। নিবন্ধিত ডাক্তার কর্তৃক স্বাক্ষরিত মেডিকেল সার্টিফিকেটের এক কপি (ফরমে ২য় পৃষ্ঠায়) লাগবে।
সেই সঙ্গে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা এসএসসি বা পাসপোর্টের সত্যায়িত অনুলিপির এক কপি।
ঠিকানার প্রমাণক হিসেবে বর্তমান ঠিকানার গ্যাস, টেলিফোন বা বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি লাগবে।
নির্ধারিত ফি জমার রশিদ (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান তথা প্রাইভেটকার) ৩৪৫ টাকা আর উভয়ক্ষেত্রে ৫১৮ টাকা।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.