প্রশ্ন: আমি মা-বাবার অমতে প্রেম করে বিয়ে করেছিলাম। পরবর্তী সময়ে বাবা-মা, শ্বশুর-শাশুড়ি উভয় পক্ষ মেনে নেয়। বর্তমানে আমার দুটি সন্তানও আছে। এখন বিভিন্ন ইসলামী চিন্তাবিদের কাছে শুনতে পাই যে এই বিয়ে বৈধ নয়। এ ব্যাপারে ইসলাম কী বলে এবং আমার পরবর্তী পদক্ষেপ কী হবে একটু জানাবেন?
উত্তর: যদি পরবর্তী সময়ে মেয়ের অভিভাবক আপনাকে অনুমতি দেয়, সে অনুমতির মাধ্যমে বিয়েটি বৈধ সাব্যস্ত হয়েছে।
প্রথমে ভুল ছিল, পরে অনুমোদন দেওয়ার কারণে এটি বৈধ হয়ে গেছে।
যেহেতু অনুমতির ওপর এটি মওকুফ ছিল, স্থগিত ছিল। অনুমতির মাধ্যমে সেটি বৈধতা লাভ করেছে। সুতরাং আপনাদের এই বিয়ে শুদ্ধ হয়ে গেছে এবং বর্তমানে এর জন্য আপনাদের আর কিছু করার দরকার নেই। এই বিয়ের বৈধতা রয়েছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.