শুধু তারকারির স্বাদ বাড়াতেই নয়, পেঁয়াজের রয়েছে আরও নানা গুণ। হার্টের সমস্যা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমন জটিল রোগের জন্য উপকারি পেঁয়াজ। এবার জেনে নিন পেঁয়াজের গুরুপূর্ণ ১০ গুণ।
দ্রুত সংক্রমণ থেকে মুক্তি: পেঁয়াজের মধ্যে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ রয়েছে। তাই শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান, চটজলদি উপকার পাবেন।
পুষ্টিগুণে ভরপুর: পেঁয়াজে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, সালফার, ভিটামিন ‘বি’ এবং ‘সি’ থাকে।
জ্বর-সর্দিতে অসাধারণ কাজ করে: ঠান্ডা লেগে গলা ব্যথা, সর্দি-কাশি-জ্বর, অ্যালার্জি বা সামান্য ব্যথায় দারুণ কাজ করে পেঁয়াজ। সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান দেখবেন উপকার পাবেন।
দেহের তাপমাত্রা কমায়: জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা কমিয়ে দেবে।
হজমশক্তি বাড়ায়: যাদের হজমে সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান। পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে। যার ফলে দ্রুত খাবার হজম হয়।
ত্বকের সমস্যা দূর করে: পোকামাকড়ের কামড় হোক, বা রোদে পোড়া ট্যান, কিংবা ব্রণের সমস্যা থাকলে সেই সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান। একটু কুটকুট করতে পারে, তবে দ্রুত কাজ করবে।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে: কোলন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে পেঁয়াজ।
হার্ট ভালো রাখে: পেঁয়াজ দেহের খারাপ কোলস্ট্রেল কমায়। যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে।
হাড় ভালো রাখে: হাড়ের কঠিন অসুখ অ্যাথেরসক্লেরোসিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগের সঙ্গে লড়াই করতে পেঁজায় অত্যন্ত উপকারি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে: দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত ভালো। যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খান।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.