টাকা রাখার জন্য প্রত্যেক পুরুষই মানিব্যাগ ব্যবহার করেন। যদিও অনেকেই পকেটে টাকা রাখেন। তবে মানিব্যাগে টাকা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র রাখা যায়। কেউ কেউ মানিব্যাগের ভেতরে নিজের বা প্রিয় মানুষটির ছবি রাখতে পছন্দ করেন। এছাড়া বিজনেস কার্ড, স্লিপ, দোকানের বিলও রাখা হয় ছোট ওই ব্যাগটির ভেতরে। তাই বলা চলে, মানিব্যাগ ব্যবহারের সুবিধা অনেক।
তবে অজান্তে মানিব্যাগে কেউ কেউ এমন কিছু জিনিস রাখেন, যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে। আর এ বিষয়েই সতর্ক করলেন বাস্তু বিশেষজ্ঞরা। বাস্তু নিয়ে যারা চর্চা করেন তাদের মতে, কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়। যেমন ছেঁড়া টাকার নোট। টাকা মানে লক্ষ্মীর দান। সুতরাং ছেঁড়া নোট মানিব্যাগে রাখলে ধনদেবী রুষ্ট হন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।
পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয়। অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে। মানিব্যাগের ভেতরে বাজেভাবে কাগজ রাখবেন না। এতে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি অর্থের অপচয়ও হয়। কখনোই বেশি সঞ্চয় করতে পারবেন না।
করোনার আবহে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই মানিব্যাগটিও যতটা পারবেন পরিচ্ছন্ন রাখবেন। পারলে টাকা ও পয়সা আলাদা জায়গায় রাখবেন। এতে হিসাব থাকবে কত টাকা আপনার মানিব্যাগে রয়েছে। ফলে আচমকা বেশি খরচ করতে পারবেন না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পারলে মানিব্যাগে দেবী লক্ষ্মীর ছবি রাখা যেতে পারে। অনেকে আবার শ্রী যন্ত্রের ছবিও রাখেন। তাদের বিশ্বাস, এতে সুখ ও সমৃদ্ধি দু’টোই বৃদ্ধি পায়।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.