নির্দিষ্ট কিছু সময়ে পানি পান করলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়। সকালে ঘুম থেকে ওঠার পরপর এক থেকে দুই গ্লাস পানি পান করে নিন। এটি শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে উদ্দীপ্ত করবে এবং শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করবে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নিন। এতে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। গোসলের আগে পানি পান করুন। এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। খাওয়ার আধা ঘণ্টা আগে পানি পান করুন। এটা কেবল হজম ভালো করতে সাহায্য করবে না, খিদেও কমাবে।
এতে খাওয়ার সময় কম খাওয়া হবে। তাই ওজন কমাতে খাওয়ার আগে পানি পান করুন। খাওয়ার আধা ঘণ্টা পরে পানি পান করুন। এটি খাবার ভালোমতো শোষণে সাহায্য করবে। এক গ্লাস পানি ব্যায়ামের আগে পান করে নিন। এটি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করবে।
এ ছাড়া ব্যায়াম করার পরও পানি পান করুন। এটি ব্যায়ামের কারণে হওয়া পানিশূন্যতা প্রতিরোধ করবে। সাধারণ দিনের চেয়ে যখন অসুস্থ থাকবেন, তখন বেশি বেশি পানি পান করুন। এটি শরীরকে আর্দ্র রাখবে এবং যে কোনো ধরনের পানিশূন্যতা কমাবে। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসকে প্রতিরোধেও সাহায্য করবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.