বলিউড, সিনেপ্রেমীদের কাছে বেশ পরিচিত একটা নাম। উপমহাদেশের কাছে তো আরও বেশি কৌতুহলী এই বলিউড। আর ভারতের ফিল্ম মানে বলিউডেই বেশিরভাগ মানুষের আগ্রহ। ভারতে প্রচুর স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মতোই বলিউড-ও একটি স্থানীয় ইন্ডাস্ট্রিই। কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে তারা। কিন্তু বলিউডের নাম কেন বলিউড হল জানেন?
‘বলিউড’ নাম কেন দেওয়া হিন্দি ভাষার এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে? কী কারণ থাকতে পারে? সমস্ত ক্রেডিট কিন্তু হলিউডেরই প্রাপ্য। আমেরিকার লস অ্যাঞ্জেলসে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যে অঞ্চলে এই ইন্ডাস্ট্রি, সেই জায়গাটর নাম হলিউড। সে নাম অনুসারেই ইন্ডাস্ট্রির নাম হয়ে যায় হলিউড।
সেখান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘বলিউড’ নামটি আসলে ধার করা। সেই সময় ভারতের বেশিরভাগ ছবিই তৈরি হত তৎকালীন বম্বে বতর্মান সময়ের মুম্বাই শহরে। বম্বে নামটির ছোঁয়া রেখে তাই এই ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হয় বলিউড।
এ নিয়ে জটিলতাও কম হয়নি। একবার তো ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, বলিউডের এই ধার করা নাম পাল্টে দিতে হবে। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনও করেছিলেন।
বর্তমানে এই ইন্ডাস্ট্রিই তৈরি হওয়া ছবি সংখ্যার ভিত্তিতে বিশ্বে প্রথম স্থানে আছে। বলিউডের পরে রয়েছে নাইজেরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ‘নলিউড’ এবং তার পরে রয়েছে আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি ‘হলিউড’।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.