টাকা, বর্তমানে একজন মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এই জীবনে টাকা ছাড়া এক মুহূর্তও চলা মুশকিল।
আর টাকা না থাকলে সংসারে নেমে আসে চরম অস্থিরতা, মেজাজ হয়ে ওঠে খিটখিটে, কোনো কাজই সফল হয়ে ওঠে না। জন্ম থেকে মৃত্যু, টাকার ব্যাবহারিক গুরুত্ব প্রত্যেকের জানা, তাই টাকা ছাড়া কোন কিছু ভেবে ওঠা যায় না।
অনেকেই চায় কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে, আবার কেউ কেউ হাড়ভাঙা খাটুনি খেটেও বেশি টাকার মুখ দেখতে পান না। কেউ কেউ আয়ের ওপর আয় করেই চলেছেন, আবার কেউ কেউ ধার দেনায় ডুবে যাচ্ছেন।
আমদের সকলেরই ছোট থেকে স্বপ্ন থাকে অনেক অর্থ উপার্জনের, যে কারণেই আমরা মন দিয়ে পড়াশোনা করি। আমাদের জীবনে বেশিরভাগ কাজের উদ্দ্যেশ্যই থাকে টাকা উপার্জন, টাকার জন্যই মানুষ দিন রাত জেগে পরিশ্রম করে চলেছে।
সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের জন্য আজ আমরা একটি টোটকা বলতে চলেছি, যা করলে আপনিও অনেক টাকার মালিক হতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেই টোটকা।
কথায় বলে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদুর’। তেমনই এই ব্যাপারটাও অনেকটা সেই বিশ্বাসের উপরেই ভিত্তি করে দাডিয়ে আছে। তাই নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এই কাজটি একবার করুন, সফল হবে কথা দিলাম।
আমাদের প্রত্যেকের বাড়িতেই পা মোছার জন্য আমরা পাপোশ ব্যবহার করি। কিন্তু জানেন কি এই পাপোশ শুধুমাত্র পা মোছার জন্যেই নয় আরও অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে। যেহেতু সবাই পাপোশে পা মুছে ঘরে ঢোকে তাই এটি আসলে বাইরের সকল নেগেটিভ শক্তিকে ঘরের বাইরে রাখে।
তাই যে ঘরে পাপোশ থাকে না সেই ঘরে নানারকম অসুখ বিসুখ লেগেই থাকে। যদি আপনার জীবনে সবসময় অশান্তি, অভাব অনটন লেগে থাকে, কোন কিছুতেই ফল না পান, তাহলে এই কাজটি করুন। আপনার বাড়ির প্রতিটা ঘরের সামনে একটি করে পাপোশ রাখুন। আর প্রতিটা পাপোশের নিচে রাখুন এক টুকরো ফটকিরি।
বিশেষত সদর দরজার সামনে যে পাপোশটি থাকবে তার নিচে রাখুন এক টুকরো ফটকিরি। সবচেয়ে ভালো হয় ফটকিরিটাকে যদি এক টুকরো কাপড়ে জড়িয়ে রাখতে পারেন। এই টোটকাটির ফলে বাড়ি থেকে সকল নেগেটিভ শক্তি দূরে থাকে।
আর বাড়িতে কোন রোগ প্রবেশ করতে পারে না, অভাব অনটন দূর হয় এবং টাকা আসে। আর আপনি যদি চান বাড়ির সকলের আয় বাড়ুক তাহলে সবুজ রঙের পাপোশ ব্যবহার করুন, বাস্তুশাস্ত্র মতে সবুজ পাপোশে পরিবারের সকলের আয় বাড়ে।
তাহলে একবার মনের উপর বিশ্বাস রেখে কোন শনি বা মঙ্গলবার দেখে এটি করে ফেলুন, আর ফল দেখুন একদম হাতেনাতে। লোকে বলে ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর’, তাই একটি বার বিশ্বাস করে করেই দেখুন না, কি হয়।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.