মুসলমানদের কেবলা কাবা শরিফ। এ কাবা শরিফ মহান আল্লাহতালার এক অপূর্ব সৃষ্টি। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। কিন্তু পবিত্র এ কাবাঘরের ভেতরে কী আছে জানেন?
কাবাঘরের ভেতরে একটি সিন্দুকে উন্নত মানের সুরভি, কাবাঘর মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে। বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিম রয়েছে এখানে। আর সেগুলো বিভিন্ন রাজা-বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন।
কাবাঘরের ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে। এই দরজার নাম ‘বাবুত তাওবা’। এছাড়া কাবাঘরের ছাদে ওঠার জন্য ঘরের ভেতরে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আর দেয়ালের ওপরের অংশে সাঁটানো রয়েছে সবুজ রেশমি কাপড়। সেই রেশমি কাপড়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত।
কাবাঘরের ছাদবাহী তিনটি করে কাঠের স্তম্ভ ও বিম রয়েছে। কাবার মেঝে ও দেয়াল মার্বেল পাথরে মোজাইক করা। এ ছাড়া মর্মর পাথরের তিনটি ফলকও রয়েছে। একটি দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে, তৃতীয়টি পশ্চিম পাশের দেয়ালে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.