প্রেমের জন্য মানুষ অসাধ্য সাধন করে, এরকম দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। তবে বিয়ের জন্য কেউ এতোটা মরনপণ প্রতিজ্ঞা করে সামনে এগোতে পারে, তা ভাবাটা কঠিন। হ্যাঁ, এরকমই একটি দুর্লভ উদাহরণ তৈরী করেছেন, চীনের এক যুবক।
বিয়ের জন্য অন্তত ৮০ হাজার বার মেয়েদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদিও সংখ্যা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়, তবু চলুন পুরো গল্পটা জেনে নেয়া যাক।
নিয়ু জিয়াংফেং নামের ওই যুবক চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা। ২০১১ সালে বাবাকে হারান জিয়াংফেং। বাবাকে হারিয়ে একা হয়ে পড়েন। একাকিত্ব ঘোঁচানোর জন্যই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি যতবারই কোনো তরুণীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন ততবারই ‘না’ উত্তর পেয়েছেন। সেই থেকেই তার প্রত্যাখানের গল্প শুরু।
এভাবে একের পর এক ‘না’ শুনতে শুনতে, ২০১৩ সালে তার ধৈর্যের বাধ ভেঙ্গে যায়। একটি ব্যানার নিয়ে বেরিয়ে পড়েন বেইজিংয়ের রাস্তায়। সামনে যাকেই পেয়েছেন তাকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে প্রতিবারই ফলাফল ছিল শূন্য। নিজের এই অদ্ভুত কাণ্ডের জন্য তিনি ঐ বছর নিয়মিত পত্রিকার খবরে পরিণত হন।
চব্বিশ বছরে জিয়াংফেংয়ের যে প্রত্যাখানের গল্প শুরু হয়েছিল গত আট বছরে সেখানে একটি দুইটি সংখ্যা যোগ হতে হতে এখন তা এসে ঠেকেছে ৮০ হাজারে। এখন আর তিনি ব্যানার হাতে রাস্তায় বেরিয়ে পড়েন না। এখন তিনি পাত্রী খোঁজেন অনলাইনের বিভিন্ন ডেটিং সাইটে কিংবা সোশ্যাল মিডিয়াতে। তবে ফলাফল বরাবরের মতো শূন্য।
স্থানীয় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনলাইনে ষাট হাজারবার মেসেজের মাধ্যমে এবং সামনাসামনি প্রায় বিশ হাজারবার প্রত্যাখ্যাত হয়েছি। বর্তমান সময়ে বিয়ের জন্য একটি মেয়ে ভালো বাড়ি এবং ভালো একটি চাকরিজীবী ছেলে চায়।
এই দুটোর কোনোটাই আমার নেই। ফলে আমি বারবার মেয়েদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছি।’তার কথার সত্যতা যাচাই করা কঠিন। তবে তার এক নাগাড়ে এভাবে লেগে থাকা, যে কাউকেই নাড়া দেবে তাতে কেনো সন্দেহ নেই। সূত্র: অডিটিসেন্ট্রাল ডটকম
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.