আগুন দিয়ে চুল কাটা। যাকে বলা হচ্ছে ’ফায়ার হেয়ারকাট’। দিন যত যাচ্ছে প্রযুক্তি আর পদ্ধতিতে যুক্ত হচ্ছে নতুনমাত্রা। আর এসব পরিবর্তনকে সাদরে গ্রহণ করছে তরুণ প্রজন্ম।
এই পদ্ধতিতে চুল কাটার আগে একটি বিশেষ লোশন ও পাউডার খদ্দেরের চুলে ও মুখে মাখিয়ে দেয়া হয়। তারপর আগুন দিয়ে তাঁদের হেয়ারস্টাইল করেন। তবে পাকাপাকি নয়। অল্প সময় থাকবে। এরপর পানি দিলেই সেই আগুনে হেয়ারস্টাইলের দফারফা।
সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হওয়া ‘ফায়ার হেয়ারকাট’ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দিল্লি শহরে যেসব সেলুনে ‘ফায়ার হেয়ারকাট’ সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে। এ পদ্ধতিতে মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে চুল পুড়িয়ে খাটো করা হয়। অবশ্য ভিডিও ক্লিপটি দেখলে চুল কাটার নতুন এ পদ্ধতি সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.