আমরা যখন লিঙ্গ অসমতার কথা ভাবি, তখন প্যান্টের পকেটের কথা কি ভাবি? পুরুষের প্যান্টের পকেটটি বেশ বড় আর নারীর প্যান্টের পকেটটি ছোট। কিন্তু নারীর পকেটটি কেন ছোট? এর কি কোনো উপকারিতা আছে? নতুন এক গবেষণা এর উত্তর দিয়েছে। বলছে, এটা বাস্তবসম্মত নয়।
এতদিন আমরা এটা জেনে আসলেও নতুন এ গবেষণা আনুষ্ঠানিকভাবে জানাল, পুরুষের তুলনায় সত্যিই নারীর পকেট উল্লেখযোগ্যভাবে ছোট, যা সম্পূর্ণ অকার্যকর।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট অনলাইন জানিয়েছে, গবেষণার মাধ্যমে দ্য পুডিং দেখিয়েছে, ছেলেদের জিন্সের তুলনায় মেয়েদের জিন্স ৪৮ শতাংশ ছোট এবং সাড়ে ছয় শতাংশ সরু।
ক্যালভিন ক্লেইন, এইচ অ্যান্ড এম, লেভিস, রালফ লরেনের মতো বিশ্বের প্রধান কুড়িটি ফ্যাশন ব্র্যান্ডের আশি প্রকার জিন্সের পকেটের মাপ পরীক্ষা করে গবেষক দল জানিয়েছেন, মেয়েদের পকেট খুব ছোট। তবে তাঁরা বলছেন, এ কারণে মেয়েদের প্যান্ট নান্দনিকও।
পকেটে রাখা হয় এমন জিনিস, যেমন চাবির গোছা, ফোন, ওয়ালেট— এসব ছেলেদের পকেটে রাখা যায়, কিন্তু মেয়েদের পকেটে রাখা যায় না। ৪০ শতাংশ মেয়েদের জিন্সে আইফোন রাখা যায় আর ২০ শতাংশ মেয়েদের জিন্সে স্যামসাং গ্যালাক্সি রাখা যায়। আর সব রাখার জায়গা কই!
এদিকে, ছেলেদের জিন্সের সামনের পকেটে আইফোন রাখা যায়। ৯৫ শতাংশ জিন্সে স্যামসাং গ্যালাক্সি অনায়াসে রাখা যায়। কিন্তু মেয়েরা তা পারেন না।
পকেট এত ছোট যে, মেয়েরা জিন্সের প্যান্টের সামনের পকেটে সহজে হাত পর্যন্ত ঢোকাতে পারেন না। গবেষণা বলছে, মাত্র ১০ শতাংশ জিন্সের পকেট মেয়েদের হাত ঢোকানোর উপযোগী। অথচ ছেলেদের জিন্সের সামনের পকেটে ছেলে-মেয়ে উভয়ের হাত একসঙ্গে ফিট হয়ে যায়!
ছেলেদের তুলনায় মেয়েদের সামনের পকেট অনেক ছোট। এ কারণে ছেলেরা বেশি সুবিধা ভোগ করেন। তবে পকেটে লিঙ্গবৈষম্য কমিয়েছে ডেনিম ব্র্যান্ড। তাদের জিন্সে পকেট বেশ বড়। যাহোক, মেয়েদের পকেট একটু বড় হলে সামান্য কিছুর জন্য আর বড় পার্স টানতে হতো না!
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.