আপনার বয়স কত? অতি সাধারণ এক প্রশ্ন। কিন্তু এই একই প্রশ্ন মেয়েদের কাছে খুবই অস্বস্তিকর। অন্তত আমাদের সমাজে এমনটাই দেখা যায়। কোনো মেয়েই তার বয়স প্রকাশ করতে ইচ্ছুক থাকে না। অধিকাংশ নারীরাই নিজের বয়স গোপন করতে চান। এই বিষয়টি অনেকের কাছেই হয়তো একটি রহস্য। আসুন জেনে নেওয়া যাক নারীদের বয়স গোপন করার ৭ রহস্য সম্পর্কে।
১. বিয়ে: পুরুষতান্ত্রিক সমাজে বিয়ে করার ক্ষেত্রে কম বয়সী মেয়েদের খোঁজে ছেলেরা। তাই বিয়ের সময় এমনিতেই বয়স গোপন করা কিংবা কিছুটা কমিয়ে বলা অতি সাধারণ বিষয় হয়ে উঠেছে। পাত্রপক্ষের কাছে উপযুক্ত হতে অনেক মেয়েই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না অনেকেই।
২. কম বয়সী: অনেক নারীই মনে করেন যে বয়স কম বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই ভ্রান্ত ধারণা থেকে অনেক নারী বয়স লুকিয়ে থাকেন।
৩. মন পেতে: পছন্দের পুরুষকে নিজের করার ইচ্ছা সব মেয়ের মনেই থাকার কথা। তারা ভাবেন, নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হয়। পাশপাশি পুরুষের কাছে আর বেশি আকর্ষণীয় হওয়া যায়।
৪. পরিবারের শিক্ষা: আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো, বাড়ির বড়রা তাদের সন্তানদের আসল বয়স বলতে মানা করেন। তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানা সংস্কার কিংবা কুসংস্কার কাজ করে। ফলে মেয়েরা তাদের সঠিক বয়সটি কাউকে বলতে চায় না।
৫. চাকরি: চাকরি পাওয়ার জন্য অনেক সময় বয়স সীমা নির্ধারণ করা থাকে। আর এই সীমার মধ্যে থাকতে মেয়েরা নিজের প্রকৃত বয়সটি লুকানোর চেষ্টা করেন।
৬. বুড়িয়ে যাওয়ার ভয়: যেকোনো মানুষই তার যৌবন ধরে রাখতে চায়। মেয়েরাও ব্যতিক্রম নয়। কাজেই তাদের মধ্যে বুড়িয়ে যাওয়ার ভয় কাজ করে। তাছাড়া কম বয়সেই বেশি সুন্দর থাকা যায়। এমনিতেই তারা রূপচর্চা, যোগ ব্যায়াম, এমনকি প্লাস্টিক সার্জারিও করে থাকেন সুন্দর থাকতে এবং বয়স কম দেখাতে। লোকে বুড়ি ভেবে বসে, এই ভয়ে নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.