সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রান্না, ভর্তা কিংবা আচারে এই তেলের ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। এছাড়াও বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে এই তেলের জুড়ি নেই। শুধু তাই নয়, ত্বকের অনেক জটিল সমস্যার সমাধানেও এই তেল অতুলনীয়।
চিকিৎসকদের মতে, সরিষার তেলে আস্থা রাখাই বুদ্ধিমানের কাজ। নিয়মিত সরিষার তেল মাখলে অনেক জটিল সমস্যার মোকাবিলা করা যায়। চলুন এবার জেনে নেয়া যাক ত্বকে সরিষার তেল ব্যবহারের কিছু নিয়ম ও উপকারিতা-
>> সরিষার তেলে রয়েছে ভিটামিন এ, ই এবং বি কমপ্লেক্স। ফলে এটি রিংকল কমাতে সাহায্য করে। >> সরিষার তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট ত্বকে মাসাজ করুন। ত্বক নরম ও উজ্জ্বল থাকবে। >> জ্বর-ঠাণ্ডা-কাশিতে আরাম পেতে হালকা গরম সরিষার তেলে কালোজিরা মিশিয়ে বুকে-পিঠে মাখুন, উপকার পাবেন।
>> অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগিয়ে নিন, সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে এটি ত্বককে রক্ষা করবে। >> সরিষার তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর, অ্যালার্জি ও র্যাশ প্রতিরোধ করে। ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও এই তেল কার্যকরী।
>> ত্বকে ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশন ঠেকাতে বেসন, দই, লেবুর রস আর সরিষার তেল মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.