প্রশ্ন: ঈদের নামাজ শেষে কোলাকুলি করা কি বৈধ নাকি বেদাত? উত্তর: কোলাকুলি করাকে বেদাত বলা যাবে না। এটি আমাদের নিজেদের সংস্কৃতি। সাহাবায়ে কেরামরা ভাবের আদান-প্রদান এভাবে করতেন।
আমরা ঈদের মাঠে যে কোলাকুলি করি, সেটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়ে। একে বেদাত বলা যাবে না, বরং এটা আমাদের লোকাচার।
একেক দেশে একেকভাবে মনের ভাব প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে থাকে। সুদানে একভাবে করে, সৌদি আরবে একভাবে করে। একে আমরা বেদাত বলব না।
ছোটবেলায় আমরা দেখতাম আমাদের বাবা-চাচারা কোলাকুলি করে অঝোর ধারায় কাঁদছেন, বিশেষ করে ঈদুল ফিতরের সময়, তা দেখে দেখে আমরাও কাঁদতাম। এটি কেবল আবেগের একটি বহিঃপ্রকাশ।
এভাবে মুসাফা করা হাদিসের মধ্যে এসেছে। মুয়ানাকার ব্যাপারটা হচ্ছে সফর থেকে কেউ এলে মুয়ানাকা করত। মুয়ানাকা হচ্ছে কাঁধে কাঁধ মেলানো। আমরা যে ধরে কোলাকুলি করি, এটি আমাদের উপমহাদেশের সংস্কৃতি। কিন্তু এটি আমরা ইবাদত মনে করে করি না। ইবাদত মনে করে কোলাকুলি করলে কিন্তু সেটি বেদাত হবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.