চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিনক্ষণ নির্ধারণ হয়ে থাকে। এ বছর কুরবানির ঈদ ২২ আগস্ট না ২৩ আগস্ট হবে তা জানা যাবে আগামীকাল রোববার।
এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই কমিটি থেকে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।
শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী মতিউর রহমান ওই সভায় সভাপতিত্ব করবেন।
রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কুরবানির ঈদ হবে ২২ আগস্ট।
আর রোববার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ উদযাপিত হবে ২৩ আগস্ট।
রোববার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এবছর ২২ আগস্ট কুরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ আগস্ট কুরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।
তবে ঈদ ২৩ আগস্ট হলেও ছুটি বাড়বে না, কারণ ২৪ ও ২৫ আগস্ট শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.