অভিযোগ করুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। পেয়ে যাবেন আরোপিত জরিমানার ২৫% অর্থ আপনিও। বিএসটিআই আইন অনুযায়ী ইটের আদর্শ পরিমাপ হলো- দৈর্ঘ্য ২৪ সেমি, প্রস্থ ১১.৫ সেমি এবং পুরুত্ব ৭ সেমি। এর কম হলেই কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন!
এছাড়া ইটের গায়ে যে লগো বা নেইম ব্লক থাকে তার সর্বোচ্চ পরিমাপ হলো- দৈর্ঘ্য ১৩ সেমি, প্রস্থ ৫ সেমি এবং গভীরতা ১ সেমি। এর বেশি হলে বাড়ি নির্মানে সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি লাগে।
যাইহোক মূলকথা আপনি প্রতারিত হচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই ধরণের অপরাধের জন্য ৫০,০০০ টাকার অর্থদণ্ডের বিধান আছে।
আপনি যদি ইটে কিনে এধরণের প্রতারণার শিকার হন তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। আইন অনুযায়ী জরিমানার আদায়কৃত অর্থ হতে ২৫% নগদ বুঝে নিন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.