প্রশ্নঃ আমি স্বপ্নে দেখি যে, আমি মারা যাচ্ছি। এ সময় আমি বলছি যে, হে আল্লাহ, আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিয়ো না। আমাকে দুনিয়াতে আমল করা সুযোগ দাও। তারপর ঘুম ভেঙ্গে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কী ?
ব্যাখ্যাঃ ইবনে সিরীন [রহ] বলেন- যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে কোনো রোগ-ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত ছাড়াই মারা গেছে, তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে মারা গেছে, আর এ কারণে কান্নাকাটি ও দাফন-কাফনে লোকজন জড়ো হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে।
কিন্তু তার আখেরাত অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় আছে। কিন্তু যদি দেখে যে, সে মারা গেছে, তবে মৃত্যুর কোনো পরিবেশ সেখানে নেই। তবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে। সূত্রঃ আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ]
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.