নামাজ

জুমার দিনে নারীরা জোহরের নামাজ কখন পড়বেন?

প্রশ্ন: জুমার নামাজের খুতবার সময় কি নামাজ পড়া যাবে? নারীরা তো আর জুমার দিনে মসজিদে যান না। নারীরা কখন নামাজ পড়বেন? পুরুষের জুমা পড়া শেষ হলে?

উত্তর : জুমার সালাতের খুতবার সময় সালাত আদায় করা জায়েজ। নারীদের জন্য জুমার সালাতের শেষ হওয়ার অপেক্ষা করার কোনো সুযোগ নেই, যেহেতু জুমার সালাত তাঁদের ওপর ওয়াজিব নয়।

সুতরাং তাঁরা জুমার সালাতের জন্য অপেক্ষা করবেন না, বরং যখনই আজান হবে, অর্থাৎ ওয়াক্ত হয়ে যাবে, তখনই জোহরের সালাত আদায় করে নেবেন, যদি তাঁরা জুমায় অংশগ্রহণ না করেন।

শেয়ার করুন: