আজ আমির তো কাল ফকির। চিরায়ত এই প্রবাদটি এখন রাজা সিংয়ের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। ছিলেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখানে অধ্যাপনা করেছেন বলে দাবি তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তাকে বসবাস করতে হচ্ছে ভারতের দিল্লির রাস্তায়।
১৯৬০ সালের গোড়ার দিকে ভাইয়ের চাওয়ায় দেশে ফিরে আসেন রাজা সিং। দুই ভাই মিলে শুরু করেন মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা। ভালোভাবে ব্যবসা শুরু
করলেও কিছুদিন পর তার ভাই মারা যান। ফলে ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যান তিনি।
এদিকে, মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানদের তিনি বিদেশে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন তারাও প্রতিষ্ঠিত হওয়ার পর অসহায় বাবার খোঁজ-খবর নেয়া বন্ধ করে দেয়।
সব হারিয়ে রাজা সিংয়ের ঠাঁই হয় দিল্লির রাস্তায়। চলতে থাকে যাযাবরের জীবন।
আজ বস্তিতে তো কাল রেল স্টেশনে। কখনো ভিক্ষা করে আবার কখনো মানুষের টুকিটাকি কাজ করে যা পান, তাই দিয়ে গত চল্লিশ বছর ধরে তিনি টেনে চলেছেন ব্যর্থ জীবনের বোঝা।
রাজা সিং এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। গেল ২১ এপ্রিল তার এই অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন দিল্লিতে বসবাসকারী অবিনাশ সিং। কয়েকদিনের মধ্যে ৭ হাজারের বেশিবার শেয়ার হয় ভিডিওটি।
ফেসবুকে বিপুল সংখ্যক লোক তাকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে একটি বৃদ্ধাশ্রমে রয়েছেন ৭৬ বছর বয়সী দুর্ভাগা শিক্ষক।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.