হযরত ওমর বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদীনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়।
তাই মদীনা বাসীরা একদিন মুমিনদের মা হযরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) এর কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন।
তখন হয়রত মা আয়েশা (রাঃ) বলেন-
হে মদীনা বাসী তোমরা নবীজির রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা কর। মদীনা বাসীরা তখন হযরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) এর পরামর্শ মোতাবেক কাজ করলেন।
নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ডাকা শুরু করছে, অল্প কিছুক্ষনের মধ্যেই আকাশ থেকে এমনভাবে ভারী বর্ষন হতে শুরু করল যে, আমাদের পথ চলা কষ্ট দায়ক হয়ে পড়লো।
দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে যা কিছুক্ষনের জন্যেও বন্ধ হয়নি। যা আমাদের ফসল ফলাদির জন্য পর্যাপ্ত ছিল।
এক সপ্তাহ পর, মদীনাবাসীরা আবার মা হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) এর কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হযরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন, নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বেও মত দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে।
মদীনা বাসীরা তাই করলো, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেলো।#সুবাহানআল্লাহ (সূত্রঃ- আবু দাউদ শরীফঃ- ১২৮৫, ইবনে মাজাঃ- ৬০২, দারেমীঃ- ৯২৭)
এখনো পর্যন্ত হাদীসের এই ধারাবাহীকতায় যখনি কঠিন অনাবৃষ্টি দেখা দেয়, তখন নবীজির রওজা মোবারকের উপর এই জানালা খুলে দিলে আল্লাহর হুকুমে সাথে সাথে বৃষ্টি হতে থাকে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.