ঘুম থেকে উঠেই বিছানায় বসে চা খাওয়ার মজাই আলাদা। তাই না? সকাল সকাল ঘুমের ঘোর কাটাতে চায়ের জুড়ি মেলা ভার। কিন্তু এতে আপনি আপনার শরীরে কি পরিমান ক্ষতি ডেকে আনছেন, তা কিন্তু কখনো ভাবেননি।গবেষণাকারীদের মতে,
খালি পেটে চা পান করার ফলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের শোষণ কম হয় শরীরে ধীরে ধীরে এদের অভাব পরিলক্ষিত হয়।
রোজ সকালে বেড টি এবং খবরের কাগজ ছাড়৫য়া দিন তা যেন ঠিক শুরু হতে পারেনা। আবার শুধু খবরের কাগজ হলেও মন তা কেমন যেন করতে থাকে সাথে চা নেই বলে।
সুতরাং এইভাবে অভ্যাস করতে করতে তা একসময় নেশায় পরিণত হয়। আর এই নেশায় ডেকে আনে বিপদ। ঘুম থেকে ওঠা মানেই আপনার পেট সেসময় সম্পূর্ণ খালি থাকে।
আর এইসময় চা খাওয়া মানে কতটা ক্ষতি হয়, নিজেই ভেবে দেখুন। লিভার, কিডনি, ফুসফুসের বারোটা বেজে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কারণ চেয়ে প্রচুর পরিমানে ক্যাফেইন, এল-থায়ানিন, থিওফাইলীন থাকে যাদের ফলে খালি পেতে চা খেলে বদহজম, এসিডিটি, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.