বিশ্বের প্রায় ২ কোটি মানুষ প্রতি বছর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দিনের পর দিন এই হার ক্রমেই বেড়ে চলেছে। গত বছর ভারতের দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে আন্তর্জাতিক স্নায়ু বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর প্রায় সর্বত্র ব্রেন স্ট্রোকে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ব্রেইন স্ট্রোক হওয়ার নানা কারণ রয়েছ। তন্মেধ্যে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি হলে ব্রেইন স্ট্রোক হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে সহজেই ব্রেইন স্ট্রোক ঠেকানো সম্ভব।
সাম্প্রতিক একটি গবেষণায় স্ট্রোকের একটি নতুন কারণ বের হয়ে এসেছে। এতে বলা হয়েছে, দাঁত অপরিষ্কার থাকলে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ে। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটিই দাবি করেন।
গবেষণার ফল প্রকাশে তারা জানান, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়া জন্মায়। আর এসব ব্যাকটেরিয়া দাঁত ক্ষয়ের পাশাপাশি মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এতে করে মস্তিষ্কে পরিমিত রক্ত সঞ্চালন হয় না। ফলে স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। ৩৫৮ জন রোগীর উপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, যাদের অধিকাংশের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.