বলিউডের অনেক তারকাদের আমরা বেশ পছন্দ করি। অনেকেই আছেন কল্পনায় তার প্রিয় নায়ক বা নায়িকাকে জীবন সাথী হিসেবে স্থান দেন। আজকের আয়োজনে থাকলো কয়েকজন বলিউড সেলিব্রেটি যারা তাদের ভক্তদের বিয়ে করেছেন! চলুন দেখে আসা যাক-
১. বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা আলভাঃ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে বেশ উথান পতনের সম্মুখীন হয়েছেন বিবেক। ঐশ্বরিয়ার সাথে হৃদয়ের লেনাদেনা শেষ হওয়ার পর, কর্নাটকের মন্ত্রীর মেয়ে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন তিনি। এই প্রিয়াঙ্কা আলভা ছিলেন বিবেকের সবচেয়ে বড় ফ্যান।
২. এশা দেওল ও ভারত তাখতানিঃ এশা দেওল ২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি ব্যবসায়ী ভারত তাখতানির সাথে বিবাহের বাগদান সম্পন্ন করেন এবং ২০১২ সালের ২৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্কুল জীবন থেকেই তাখতানির ক্রাশ ছিলেন এশা দেওল। বলা যায়, এশার অভিনয় ও সৌন্দর্যের বড় ফ্যান ছিলেন তিনি।
৩. মমতাজ ও ময়ূর মাধভানিঃ রূপালি পর্দায় মমতাজ তার অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে পরিণত হয়েছিলেন লাখো তরুণের ক্রাশে। ময়ূর মাধভানিও (ব্যবসায়ী ও শিল্পপতি) ছিলেন এই দলে। ১৯৭৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তাদের মেয়ে নাতাশা বলিউড অভিনেতা ফারদিন খানের স্ত্রী।
৪. মাধুরী দীক্ষিত ও শ্রীরাম মাধব নেনেঃ মাধুরীর অভিনয় শৈলী ও সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তার ভক্ত সংখ্যা গুণে শেষ করা যাবে না।
মাধুরীর বড় ভাইয়ের বন্ধু ছিলেন ডাঃ নেনে। সে সূত্রে, অনেক আগে থেকেই মাধুরী দীক্ষিতের বড় ফ্যান ছিলেন শ্রীরাম মাধব নেনে। ১৯৯৯ সালে মাধুরী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৫. দিলীপ কুমার ও সায়রা বানুঃ বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার ছিলেন সায়রা বানুর শৈশব ক্রাশ। ফলে দিলীপ কুমারের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি এই অভিনেত্রী। ১৯৬৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। দিলীপ কুমারের সাথে বয়সের পার্থক্য বেশি হলেও ৫০ বছর পরও চিরঅটুট তাদের বন্ধন।
৬. শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রঃ শিল্পার মিষ্টি হাসি, অভিনয় দক্ষতা ও চমৎকার শারীরিক গঠন পাগল করে দিতে পারে যেকোনো পুরুষকেই। তার ভক্ত সংখ্যাও অনেক। তার মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্র। রাজ তার ক্রাশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০০৯ সালে।
৭. ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নাঃ ডিম্পল কাপাডিয়া ছিলেন অভিনেতা রাজেশ খান্নার সবচেয়ে বড় ফ্যান। বিয়ের পর সেই স্বপ্ন সার্থক হয় ডিম্পলের।
৮. অবন্তিকা মালিক ও ইমরান খানঃ শৈশবে অবন্তিকার ক্রাশ ছিলেন ইমরান। দশ বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন এই জুটি।
সূত্রঃ BollywoodShddis.Com
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.