একজন কোরআনে হাফেজ সমগ্র কোরআন শরীফ মুখস্থ করতে সময় নেন দুই কিংবা আড়াই বছরের বেশি। অনেকের লাগে বড়জোর এক বছর কিন্তু একমাসের কম সময়ে কোরআনি হাফেজ হওয়াটা দুনিয়ার অন্যরকম রেকর্ড আর এটাই ঘটলো।
জুয়াইরিয়া নামের এই এক মেধাবী ছাত্রী স্বল্পসময়ের মধ্যে পুরো কোরআনে কারিম হেফজ (মুখস্থ) করে রেকর্ড গড়লেন। মাত্র ২৯ দিনে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন তিনি।
পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় বসবাস করেন গাজিয়াবাদ কলেজের ছাত্রী জুয়াইরিয়া। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্রী জুয়াইরিয়া অসম্ভব দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এক মাসেরও কম সময়ে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি।
গত মাসে কলেজ ছুটির ফাঁকে সে কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয় এবং অল্প সময়ে নিজের লক্ষে পৌঁছাতে পেরেছেন। মাত্র ২৯ দিনে কোরআন হেফজ করে নিজেকে ধন্য মনে করছেনি তিনি।
জুয়াইরিয়ার পিতা ছোটখাটো ব্যবসায়ী। তাদের সংসার চলে প্রচুর অর্থকষ্টে। নিজে বেশি পড়ালেখা করতে না পারলে দুই মেয়েকেই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা। মেয়ের এমন কীর্তিতে তিনি ভীষণ খুশি।
এ নিয়ে লাহোরের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানি এই ছাত্রীর কোরআন মুখস্থের রেকর্ডটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভূক্ত করার আবেদন জানানো হবে। সূত্র: বেঙ্গল রিপোর্ট
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.