আম আমাদের সবারই প্রিয় একটি ফল। তাই আমের মৌসুম এলেই এ ফলটি কমবেশি সবাই খেয়ে থাকি। সেটাও একেবারে কম নয়। কিন্তু এ সময় অনেকেই প্রশ্ন করে থাকেন যে, রাতে পাকা আম খেলে ঘুম আসে কেন? আম খেলে শরীর এলিয়ে যায় কেন? যারা এ ধরনের প্রশ্ন করে থাকেন এবং সত্যিই যাদের রাতে আম খেলে ঘুম আসে তাদের জন্যই এ লেখা।
পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান, যা নিদ্রাকোর্ষী রাসায়নিক হিসেবে কাজ করে। এ ছাড়াও আমে আছে কার্বোহাইড্রেটস, ফাইবার, ভিটামিন আর মিনারেল, যা শরীরে ইনসুলিন লেভেল বাড়ায়।
এই ইনসুলিন অধিক পরিমাণে ট্রিপটোফ্যান মস্তিষ্কে চালনা করে। ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যান থেকে অনেক নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়, যার ভেতরে সেরোটোনিন অন্যতম। আর মস্তিষ্কে সেরোটোনিনের বেশ কিছু কাজের ভেতরে একটা হলো মস্তিষ্ককে শীতল ও শান্ত করা। এর ফলে শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে।
এককথায় বলা যায়, আমে অনেক বেশি ট্রিপটোফ্যান থাকায় পর্যাপ্ত সেরোটোনিন তৈরি হয়। আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটা নিউরোট্রান্সমিটার। অন্যদিকে ট্রিপটোফ্যানকে মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে ইনসুলিন। আর বেশি পরিমাণ ইনসুলিন নিঃসরণের কারণ হলো আমে বিদ্যমান কার্বোহাইড্রেটস বা গ্লুকোজ। এ কারণেই আম খেলে ঘুম আসে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে আম খেলে তন্দ্রাভাবটা জেগে ওঠে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.