৮ বছরের চেষ্টার পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্যাথেরাইন নদীতে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির কুমির ধরা পরেছে। ১৫ ফুটের বেশি লম্বা কুমিরটির ওজন প্রায় ৬০০ কেজি। বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় কুমির এই নদীতে পাওয়া দুর্লভ বিষয়।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ থেকে জানা গেছে, ২০১০ সালে কুমিরটি প্রথম শনাক্ত করা হয়েছিল। সেসময় থেকে কুমিরটিকে ধরতে একের পর এক ফাঁদ পাতা হয়। কিন্তু কুমিরটি শনাক্ত করা যায়নি।
১০ জুলাই, মঙ্গলবার নর্দান টেরিটরি ওয়াইল্ডলাইফ কর্তৃপক্ষের অভিযানের সময় কুমিরটি ধরা পড়ে। বন্য প্রাণীবিষয়ক এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে কুমিরটির বয়স ৬০ বছর।
জানা গেছে, ওই বিশাল আকৃতির কুমিরটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে রাখা হয়েছে। দেশটির বনদফতর কর্তৃপক্ষের প্রধান ট্রেসি জানান, প্রতিবছরই ক্যাথেরাইন নদী থেকে দুর্লভ কিছু কুমির উদ্ধার করা হয়। কিন্তু এবারের অভিযানে এই কুমিরটি ধরা পড়বে আশা করা যায়নি। এর আগে ক্যাথরিন নদীতে এত বড় প্রাণী ধরা পড়েনি।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.