সবার সামনেই বিয়ের আসরে চড় মারলেন নববধূ

পুরো বিয়ে বাড়িজুড়ে আত্মীয়স্বজন আর অতিথিরা। চলছে হৈহুল্লোড়। মুখোমুখি বর এবং কনে। লাল বেনারসি পরনে কনের। লাজুক দৃষ্টিতে মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছেন।

কিন্তু এ বার মালাবদলের পালা। বরকে এসে আচমকাই তুলে ধরলেন এক ব্যক্তি। বরকে মালা দিতে এ বার মুশকিলে পড়বেন কনে। এটাই প্রথা। বর বড় না কনে বড়?

এমন সময় আচমকাই কনের কোমর জড়িয়ে তাকে ওপরে তুললেন এক ব্যক্তি। অস্বস্তির সঙ্গেই বরের গলায় কোনওমতে দুবার মালা দিয়েই নামলেন কনে।

নামার পর ঘটালেন এমন কাণ্ড যা দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই। নেমেই কোলে তোলা ব্যাক্তিকে সপাটে একটি চড় কষালেন কনে।

কী হয়েছে? কী হলো? এমনটাই জিজ্ঞেস করে কনের দিকে এগিয়ে এলেন এক নারী। ওই ব্যক্তি তখন সেই নারীর গালেই একটি চড় কষিয়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন। বিয়েবাড়ির আসরে তোলা এই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

কিন্তু ঠিক কী ঘটেছিল? কেউ বলছেন বরের কোনও আত্মীয়ই মদ্যপ অবস্থায় কনের গায়ে হাত দেয়ায় এই চড়।

কেউ বলছেন, অনুমতি ছাড়াই জোর করে কনের কোমর জড়িয়ে ধরায় চড় মারা হয়েছে। কেউ বলছেন, অশ্লীল কোনও আচরণের কারণেই চড় মারতে বাধ্য হন ওই তরুণী। কারণ তার স্বামীও অবাক হয়ে তাকিয়েছিলেন স্ত্রীর এই আচরণের পর।

শেয়ার করুন: