অনুরোধের মাধ্যমে বিমানের আসন পরিবর্তনের পেছনে যে এক প্রেমকাহিনি লুকিয়ে আছে তা কে জানতো! ইন্টারনেটে এখন এই ভালোবাসার গল্প ভাইরাল। যখন রোজি ব্লেয়ার এবং তার প্রেমিক টেক্সাসের ডালাসের উদ্দেশে বিমানে চড়লেন, তখন কেউ জানতো না তারা একে অপরকে কতটা ভালোবাসেন।
কিন্তু বিধি বাম। বিমানে তাদের একসঙ্গে সিট পড়েনি। তাই বলে কি দারুণ এই ভ্রমণে ভালোবাসার উষ্মা প্রকাশ বন্ধ থাকবে? রোজি তার পাশের সিটে বসা নারীকে অনুরোধ করলেন তার সিটের সঙ্গে পাল্টাপাল্টি করতে।
কারণ তার ওপাশেই রয়েছেন মনের মানুষটি। তিনি অবশ্য তা খুলে বলেননি। কিন্তু টুইটার তাদের এই প্রেম প্রকাশ করলো। রোজি এবং তার সিট পার্টনার যে ভালোবাসার বন্ধনে জুড়ে রয়েছেন তা বিমানেই কারো দৃষ্টিতে স্পষ্ট হলো।
তাদের এই রোমান্স সত্যিকার অর্থেই জীবনের ইতিবাচক দিকের জানান দেয়। অন্তত সেভাবেই দেখছেন নেটিজেনরা। পাশাপাশি সিটে বসে দুজন দুজনের হাত স্পর্শ করে যেভাবে সময় কাটিয়েছেন তা আসলেই রোমান্টিক। পেছন থেকে কেউ একজন ছবিও তুলেছেন।
পরে রোজি টুইট করেছেন। তার সেই বার্তা ব্যাপক ভাইরাল হয়েছে। ‘লাইক’ এবং ‘রিটুইট’ হয়েছে ১০ লাখেরও বেশিবার। রোজির প্রেমিক পুরুষটিকেও সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
পরে বোঝা গেছে তিনি মেজর-লিগ সকার খেলোয়ার ইউয়ান হোল্ডেন। তবে প্রেমিকা তার পরিচয় প্রকাশ করতে চাইছিলেন না। তবে ভাইরাল এত মানুষের নজর পড়াতে তিনি আপ্লুত। কিছু লজ্জিত তো বটেই।
সূত্র: এনডিটিভি
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.