মাঝে মাঝেই আমাদের হাতের তালু চুলকায়। কখনও ডান হাত, কখনও বাম হাত। কিন্তু ভেবে দেখেছেন কি কেন চুলকায়? পুরো বিষয়টি অনেকেই জানেন না।
তবে প্রচলিত রয়েছে যে, বাম হাতের তালু চুলকালে খরচ বাড়ে আর ডান হাতের তালু চুলকালে টাকা আসে। এমন সংস্কার বাংলাদেশ- ভারতসহ পুরো উপমহাদেশেই চালু আছে।
দেশীয় সংস্কার মতে, বাম হাতের তালু চুলকানো মানে লক্ষ্মী ছেড়ে যাওয়া। এ ক্ষেত্রে হঠাৎ অর্থনষ্ট, চুরি, ডাকাতি বা অন্য কোনও ক্ষেত্রে অনেক খরচ হতে পারে।
অন্যদিকে, ডান হাতের তালু চুলকানো মানে লক্ষ্মীপ্রাপ্তির সম্ভাবনা। এতে হঠাৎ অর্থপ্রাপ্তি, দূরাত্মীয় সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যাদি হতে পারে।
তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, সংস্কার অনুযায়ী এ দুটো বিষয় কেবল পুরুষের জন্য প্রযোজ্য। নারীদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো।
সেখানে ডান হাতের তালু চুলকানো মানে অর্থহানি আর বাম হাতের তালু চুলকানো মানে অর্থপ্রাপ্তি। বাস্তুশাস্ত্র মতে, হাতের তালু চুলকানো মানে দেহে শক্তির আগমন। যেহেতু অধিকাংশ মানুষই ডান হাতি, তাই বাম হাতকে ধরা হয় আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ।
বাস্তুমতে, হাতের তালু চুলকালে সমাধানও রয়েছে। এসময় কোনও একটি কাঠের ওপরে হাত ঘষে নেওয়া ভালো। এতে অনাকাঙ্ক্ষিত এই শক্তি কাঠে সঞ্চারিত হয়। তা দেহের অন্য কোন ক্ষতি করতে পারবে না।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.