ভোটের সময় প্রার্থীরা কিভাবে ভোটারদের মন জয় করবেন সেই চিন্তা করেন। আর ভোটে জিততেই অবলম্বন করেন নানা কৌশল। চেষ্টা করেন ভোটারদের নজরে আসার। তাই বলে রাস্তার ম্যানহোলে ঢুকে ভোট প্রার্থনা! হ্যা এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানের করাচিতে।
ম্যানহোলে নেমে ভোট চেয়েন আলোচনায় আসা ওই প্রার্থীর নাম আয়াজ মেমম মোতিওয়ালা। তার বাড়ি করাচিতে। তিনি পাকিস্তানের পার্লামেন্টের সাধারণ নির্বাচনে প্রার্থী হতে চান। তার নির্বাচনী এলাকার ভোটারদের আকর্ষণে শুয়ে পড়ছেন পানিতে, জঙ্গলে, খানাখন্দে, রাস্তার ম্যানহোলে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তার উদ্ভট এমন নির্বাচনী প্রচারণার লক্ষ্য হচ্ছে এলাকার মানুষজনের মন গলিয়ে ভোট নিজের থলেতে ভরা এবং একমাত্র তিনিই এলাকার মানুষের ভোগান্তি বুঝতে পারেন, সেটির জানান দেওয়া। বর্তমান ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোকেও আক্রমণ করছেন তিনি।
পাঞ্জাবি-পায়জামা পরা তার এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় জমে থাকা পানিতে বসে পাকিস্তানের পতাকা হাতে বক্তব্য দিচ্ছেন তিনি।
তিনি নিজের ফেসবুক পেজ থেকেও সেই বক্তব্য লাইভে প্রচার করেছেন। ভিডিওতে আরও দেখা যায়, রাস্তায় জমে থাকা পানি পান করছেন তিনি।
এ সময় পতাকা হাতে পানিতে শুয়ে ছবি তোলার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। ছবি তোলার সময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বিজয় চিহ্ন প্রদর্শন করেন মেমম। তার অভিনব এই নির্বাচনী প্রচারণা এমন একসময় চালানো হচ্ছে, যখন করাচিতে তীব্র পানির সংকট চলছে।
সূত্র : ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.